• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ মে, ২০২৪

রমেশ সরকার শেরপুর প্রতিনিধি :
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইহাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের আওতাধীন নলকুড়া ও কাংশা ইউনিয়নের বাসিন্দাদের মাঝে বন্য হাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে রাংটিয়া রেঞ্জের সন্মুখে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর- ৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।

উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রুকুনুজ্জামান প্রমুখ।

উক্ত বিতরণ অনুষ্ঠানে দুই ইউয়নের সীমান্তের ৪০ জনের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০টি টর্চ লাইট প্রদান করা হয়।
উল্লেখ্য যে, ইদানিং বন্য হাতি প্রতিনিয়ত খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে বাড়ীঘর সহ ফসলাদির ক্ষতি করছে।
অনুষ্ঠানের আগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন সহ ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানান, সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম

এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বন বিভাগের অন্যান্য কর্মকর্তা, এলাকাবাসী ও গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category