বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের নাগেরবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে জেলা ছাত্র দলের সাবেক সাধরন সম্পাদক বর্তমান স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক নিহত নূরে আলম তানু ভূঁইয়া (৩৫)নিহত হয়েছে । শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই এলাকার টুটুল শেখের ছেলে ফরিদের গুলিতে তানু নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত নুরে আলম তানু ভূঁইয়া বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভূঁইয়ার ছেলে। তিনি বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন ।
নিহতের বোন লোপা বলেন, রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বগা ক্লিনিকের দিকে যায় আমার ভাই তানু। কিছুক্ষণ পরেই পরপর চারটা গুলির শব্দ পাই। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা আমার ভাইকে মৃত ঘোষনা করেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা এই হত্যাকান্ড ঘটিয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, তানু ভূঁইয়া আমাদের ছাত্রদলের সাবেক সাধারন সমাপদক বর্তমান সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সে আন্দোলন সংগ্রামে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাই।
এদিকে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, তানু ভূঁইয়া নামের এক ব্যক্তি ফরিদ নামের এক ব্যক্তির গুলিতে নিহত হয়েছেন। তার নামে মাদক, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মোট ৮ট মামলা রয়েছে। এছাড়া বন্ধুকধারী ফরিদকে আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে। ফরিদের নামে হত্যাসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল বর্গে রাখা হয়েছে ।
নিহত তানুর বড় ভাই আবুল কাশেম সেলিম ভূঁইয়া বলেন, আমার ছোট ভাইকে ফরিদ, টুটুল বাবু সহ দশ বার জন মিলে গুলি করে হত্যা করেছে আমরা এই হত্যা কান্ডের বিচার চাই।
বাগেরহাট ২৫০ সর্য্যা রাজিয়া নাসের জেলা হাসপাতাল এর আবাসিক মেডিকেল অফিসার এস এম এ জব্বার ফারুকী বলেন, নুরে আলম তানু ভূঁইয়া নামে ৩৫ বছর বয়সের এক ব্যাক্তি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসলে আমরা দেখি আমাদের এখানে আনার আগেই তৃত্যু হয়েছে । প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি তিনি গুলিতেই মারা গেছে । তার শরীরে ৩ টি গুলির চিহ্ন রয়েছে। #