• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামে চুরি হওয়া ২১ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ, গ্রেপ্তার ১

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ রবিবার, ২ জুন, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম :
চট্টগ্রাম মহানগরীর টেরীবাজারের একটি মার্কেটের নিচতলার যমুনা হোসিয়ারি ও গার্মেন্টস নামে একটি প্রতিষ্ঠান থেকে চুরি হয়ে যাওয়া ২১ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি চুরির ঘটনায় জড়িত মোঃ মিরাজ উদ্দিন প্রকাশ হাসান নামে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সাতকানিয়ার আফজল নগর এলাকায় অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া টাকাৎগুলো উদ্ধার করা হয়।

এর আগে পুলিশ গ্রেপ্তারকৃত মিরাজকে জিজ্ঞাসাবাদ কালে টাকা গুলো তিনি কোথায় রেখেছেন তা জানান দেন। কোতোয়ালী থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান চৌধূরী বলেন, ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্তে তথ্য প্রযুক্তির ব্যবহার, দোকানের কর্মচারী, বিল্ডিংয়ের দারোয়ান এবং আশপাশের বিভিন্ন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দোকানের ম্যানেজার মোঃ মিরাজ উদ্দিন লোভের বশ:বর্তী হয়ে চুরি করার কথা স্বীকার করেন। স্বীকারোক্তি অনুযায়ী তার গ্রামের বাড়ি সাতকানিয়া থানার আফজল নগর এলাকায় অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া ২১ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়। মসজিদের কবরস্থানের জঙ্গলে পলিথিন দিয়ে পেঁচিয়ে টাকা গুলো লুকিয়ে রেখেছিলেন তিনি।

পুলিশ জানায়, ২৮ মে টেরীবাজার এলাকার একটি কাপড়ের দোকানের দু’জন কর্মচারী দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে দোকান খোলার সময় শার্টার এবং ক্যাশ বাক্সের তালা ভাঙা দেখা যায়। ওরা দেখেন, ক্যাশবাক্সে রক্ষিত ২১ লাখ ৭৮ হাজার টাকা যথাস্থানে নেই। এ ঘটনায় দোকানের মালিক মনজুরুল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category