• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

সকাল আটা থেকে বাগেরহাটে তিন’টি উপজেলায় শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন শুরু হয়েছে

দিনকাল বিডি ২৪ / ৮৭ Time View
প্রকাশঃ রবিবার, ৯ জুন, ২০২৪

মোঃ কামরুজ্জামান্,বাগেরহাট প্রতিনিধি:
আজ সকাল আটা থেকে বাগেরহাটের তিন টি উপজেলায় বিরতিহীন ভাবে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন শুরু হয়েছে । শুরুতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার রা ভোট কেন্দ্রে হাজির হয়। এ নির্বাচনে নারীদের উপস্থিতি লক্ষনিয়। ঘূর্ণিঝড় রিমালের কারণে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে বাগেরহাট জেলার স্থগিত হওয়া মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা এই ৩টি উপজেলার নির্বাচন আজ সকাল ৮ টাথেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। খুব ভোরে ব্যালট পেপার পৌছে দেওয়া হযেছে ভোট কেন্দ্র গুলিতে ।
এই নির্বাচনে তিনটি উপজেলায় মোট ৮ জন চেয়ারম্যান, ১৩ জন ভাইস চেয়ারম্যান ও ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। মোংলা উপজেলায় ভোটার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৪শ ৬৫ জন, মোরেলগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৪১০ জন, শরণখোলা উপজেলায় ১ লক্ষ ৭৫৪ জন ভোটার রয়ছে।

মেংালা উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪৮ টি ও ভোট কক্ষ ২৬০ টি। প্রিজাইডিং অফিসার ৪৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৬০ জন ও পুলিং অফিসার মোট ৫২০ জন। মোড়েলগঞ্জ উপজেলায় মোট ভোটকেন্দ্র ১১১ টি ও ভোট কক্ষ ৬৪৯ টি। প্রিজাইডিং অফিসার ১১১ জন, সরকারি প্রিজাইডিং অফিসার ৬৪৯ জন ও পুলিং অফিসার মোট ১২৯৮ জন রয়েছেন।
সরণখোলা উপজেলায় মোট ভোটকেন্দ্র ৩৪ টি ও ভোট কক্ষ ২৫৩ টি। প্রিজাইডিং অফিসার ৩৪ জন, সরকারি প্রিজাইডিং অফিসার ২৫৩ জন ও পুলিং অফিসার মোট ৫০৬ জন রয়েছেন।

তৃতীয় ধাপে তিন উপজেলায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন । এছাড়াও স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি বিজিবি, কোষ্টগার্ড, র‌্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category