বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ইমরান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা নিকারী পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ছয় রাউন্ড রাইফেলের গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা দায়ের করেছে ফকিরহাট থানা পুলিশ। এর আগে তার নামে ৪টি ডাকাতি মামলা সহ বিভিন্ন অপরাধে ৩০টি মামলা রয়েছে।
গ্রেপ্তার ইমরান ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা নিকারী পাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশসুপার মো: রাসেলুর রহমান মঙ্গলবার দুপুরে প্রেস কনফারেন্স করে জানান, ইমরান একজন দুর্র্ধষ সন্ত্রাসী ও আন্তঃ ডাকাত দলের সদস্য । সে পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৩০টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞআদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।