• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকাল ৫ টায় পার্বতীপুর পৌর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পার্বতীপুর উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমজাদ হোসেন পার্বতীপুর পৌর মেয়র,খালেদ বিন মনসুর সহকারী কমিশনার (ভূমি) পার্বতীপুর,মোঃ আমিরুল মোমেমিন মোমিন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর ও সুলতানা নাসরিন মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাতেমা খাতুন উপজেলা নির্বাহী অফিসার পার্বতীপুর। এ সময় পার্বতীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় অংশ নেয় পার্বতীপুর পৌরসভা দল ও মোস্তাফাপুর ইউনিয়ন পরিষদ দল। খেলায় পার্বতীপুর পৌরসভা দল ৪-০ গোলে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ দলকে হারিয়ে বিজয়ী হয়। পৌরসভা দলের পক্ষে প্রথম গোল করেন সিফাত। রেফারি ছিলেন কামরুল হক কামু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category