• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

বাগেরহাটে কাজে ফিরেছেন ৯থানা ও ট্রাফিক পুলিশের সদস্যরা

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে কাজে ফিরেছে পুলিশের সকল ইউনিট। সোমবার সকাল থেকে জেলার ৯থানা ও ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন শুরু করেছেন। পুলিশের দায়িত্ব পালনের খবরে থানায় আসতে শুরু করেছেন সেবা প্রত্যাশীরা। এছাড়া জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে শিক্ষার্থীদের সাথে সকাল থেকে নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যদের।
পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, মোঃ রাসেলুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেছেন। সাধারণ মানুষ ও রাতে হাসিমুখে পুলিশকে বরণ করে নিয়েছেন।
নবির শেখ নামের এক ব্যক্তি বলেন, পুলিশের বড় স্যাররা আমাদের কাছে আসছেন। খুবই ভাল বয়বহার করছেন। আমরাও তাদেরকে স্বাদুবাদ জানিয়েছি। আশাকরি পুলিশের তৎপরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, সকাল থেকে থানার কার্য্যক্রম স্বাভাবিকভাবে চলছে৷ বিভিন্ন সেবা প্রত্যাশিরা থানায় আসছেন, আমরা তাদের সেবা প্রদান করছি। পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে বলে জানান তিনি।
পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, সংকটময় সময় কাটিয়ে আজ থেকে সকল নাগরিকের জন্য সকল ধরনের পুলিশি কার্যক্রম পরিচালনা শুরু করা হয়। জেলার নয়টি থানা, তদন্ত কেন্দ্র ও ট্রাফিক পুলিশ যথাযথ দায়িত্বে ফিরে গেছেন। নাগরিকদের ভীতি সংশয় কাটিয়ে পূর্বের যেকোনো অপরাধসহ সব ধরনের পুলিশ সেবা নেয়ার আহ্বান জানান তিনি। পুলিশকে সহযোগিতার কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category