• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাজশাহীতে ১৮ লাখ টাকা কুড়িয়ে পেয়ে থানায় জমা দিলো শিক্ষার্থীরা

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর একটি সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১৮ লাখ কুড়িয়ে পেয়ে থানায় জমা দিলো শিক্ষার্থীরা।
রোবাবার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে নগরীর ভদ্রা এলাকা থেকে শিক্ষার্থীরা এসব টাকা পায়। পরে তারা টাকাগুলো নগরীর বোয়ালিয়া মডেল থানায় সেনাবাহিনী ও জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমা দেয়।রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।শিক্ষার্থী আক্কাস আলী জানায়, আমরা রাতে টহল ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলাম। এ সময় রাস্তায় একটি ব্যাগ দেখতে পাই। সেই ব্যাগে আমরা শুরুতে একটা লাথি দিই। পরে মনে হয় ব্যাগে কিছু আছে। এ সময় খুলে দেখি ১৮টি বান্ডিলে এক হাজার টাকার নোট আছে। সঙ্গে একটি গøাস ছিল।

তিনি আরও বলেন, যে গøাসটি আমার পাই সেটি সোনালী রঙের। তবে স্বর্ণের কি না সেটি যাচাই করা যায়নি। কিন্তু গøাসে মোট ১৮টি ফুটো আছে। বান্ডিলও আছে ১৮টি। এটি কোনো সংকেতও হতে পারে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, কয়েকজন শিক্ষার্থী নগরীর ভদ্রা এলাকা থেকে প্রায় ১৭ লাখ ৯২ হাজার টাকা কুড়িয়ে পায়। পরে তারা সেই টাকা থানায় জমা দেয়। টাকাগুলো বোয়ালিয়া মডেল থানায় সেনাবাহিনী ও জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমা দেওয়া হয়েছে। ওসি আরও বলেন, টাকার সঙ্গে একটি গøাস পাওয়া গেছে। সেটি সোনার নয়। আমরা যাচাই করে এটি পেয়েছি। গøাসে অনেকগুলো ফুটো আছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category