• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাউফলে বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২০৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে এক বিএনপি নেতাকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি’র নেতা কর্মীরা।

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মো. দলিল উদ্দিন ওরফে ধলু মোল্লা। তিনি উপজেলার কালিশুরী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি তাকে পদ থেকে অব্যাহতি দেয় উপজেলা বিএনপি।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে কালিশুরী বন্দরে এ সংবাদ সম্মেলন করেন ওই বিএনপি নেতা।

অব্যাহতি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলনে মো. দলিল উদ্দিন মোল্লা বলেন, ষড়যন্ত্র মূলক ভাবে আমাকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি আরও বলেন, গত ৫আগষ্ট থেকে কালিশুরী বন্দর এবং কুমারখালী এলাকার ব্যবসায়ীদের নিয়ে দফায় দফায় বৈঠক করে ব্যবসা প্রতিষ্ঠান এবং তাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করেছি এতে আমাদের দলের একটি কুচক্রী মহল আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অব্যাহতি প্রত্যাহার করে নেয়ার অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, আমি বিএনপিতে ছিলাম এবং বিএনপিতেই থাকবো। এসময়ে তিনি প্রতিহিংসার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য উপজেলা বিএনপি দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

এর আগে বেলা ১১টার দিকে কালিশুরী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কয়েকশ নেতা-কর্মী কালিশুরী বন্দরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাউফল উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।

অব্যাহতি প্রদানের ওই চিঠিতে জানানো হয়, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কালিশুরী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি রেজওয়ান ইসলাম, কালিশুরি ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মাসুদ সাজ্জাল, ৪নং ওয়ার্ড সভাপতি আ.লতিফ হাওলাদার, ৯নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন মৃধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহজাদা তালুকদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category