• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

উলিপুরে ইউপি সদস্যের বাড়ী থেকে ৩০ বোতল মদসহ গ্রেফতার-১

দিনকাল বিডি / ২০৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ইউপি সদস্যের বাড়ী থেকে ৩০ বোতল অফিসার চয়েস মদসহ মোঃ সাইফুল ইসলাম(২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জালাল মন্ডলের পুত্র।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমান, রুহুল আমীনসহ সংগীয় ফোর্স প্রত্যন্ত চরাঞ্চল বেগমগঞ্জ ইউনিয়নের বেগমগঞ্জ মুসল্লিপাড়া গ্রামে ইউপি সদস্য জালাল মন্ডলের বাড়ীতে অভিযান চালিয়ে ৩০ বোতল অফিসার চয়েস মদসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ইউপি সদস্য জালাল মন্ডল পালিয়ে যায়। তারা পিতা-পুত্র উভয়ই মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার(১৫ নভেম্বর) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category