• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে আবুধাবী ওয়ার্ল্ড জুজুৎসু চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী সুমনকে সংবর্ধনা

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি:
আবুধাবী ওয়ার্ল্ড জুজুৎসু চ্যাম্পিয়ন ২০২২ প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী কুড়িগ্রামের সন্তান মোহাম্মদ আরিফুর রহমান সুমনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা হলরুমে আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান হিসেবে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ রেজাউল করিম।
এসময় সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, সহ-সভাপতি শেখ বাবুল ও অ্যাডভোকট আহসান হাবিব নীলু, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিটু, রেদওয়ানুল হক দুলাল, কারাতে প্রশিক্ষক খাজা ইউনুছ ইসলাম ইদুল প্রমুখ। পরে স্বর্ণপদক জয়ী কুড়িগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আরিফুর রহমান সুমনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর আবুধাবী ওয়ার্ল্ড জুজুৎসু চ্যাম্পিয়ন ২০২২ প্রতিযোগিতায় ১০১টি দেশের প্রতিযোগীদের মধ্যে ৬৯ কেজি ফাইটিং দো-ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক এবং ফাইটিং সিঙ্গেল ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্য পদক গ্রহণ করেন কুড়িগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আরিফুর রহমান সুমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category