• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২২২ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর জামতলী যুব সংঘ ও এলাকাবাসীর আয়োজনে ৮ টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় ২-১ গোলে পীরগঞ্জ রংপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে রানী বন্দর দিনাজপুর আইডিয়াল কলেজ জয়ী হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর ) বিকালে পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের জামতলী স্কুল মাঠে দ্বিতীয় রাউন্ডের খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মঞ্জুরুল আজিজ পলাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান সিয়াম,সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম,পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু প্রমুখ। খেলা পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান। খেলার মাঠে প্রচুর দর্শক সমাগম ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category