• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সান্তাহারে পৌর যুবদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রী মেডিকেল ক্যাম্প

দিনকাল বিডি / ১১৫ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

বুলবুল আহম্মেদ,নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে পালিত হয়েছে।
রোববার সারাদিন ব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার মহান ঘোষক, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিতে মাল্যদান, সকাল ১০ টায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষুধ বিতরণ। সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রী মেডিকেল ক্যাম্প ও ফ্রী ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ফিরোজ মো : কামরুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির নেতা মমতাজ উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, নিজাম দেওয়ান, শহিদুল ইসলাম হিটলু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ কর্মকার, মাহামুদুল আলম, শাজাহান আলম স্বপন, ফেরদৌস মাহামুদ, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবনেতা আমিনুল ইসলাম কুয়েল, বেলাল হোসেন, সিদ্দিকুর রহমান তুফান, আশিকসহ ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় ২ শতাধিক সাধারণ মানুষকে চিকিৎসা সেবা ও ফ্রী ঔষুধ বিতরণ করা হয়। বাদ যোহর দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category