• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

কালাইয়ে হিমাগারে কৃষকের খাবার আলু সংকট, হিমাগারের ব্যবসায়ীর আলু তলানিতে

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

কালাই মোঃ ফারুক হোসেন।

আলু উৎপাদন এবং সংরক্ষণে দেশের মধ্যে অন্যতম হচ্ছে কালাইঊ উপজেলা। আর তাই এ উপজেলার প্রবাদ আছে “আলু আর ধান কালাই এর প্রাণ”। বর্তমানে কালাই উপজেলার হিমাগারগুলোতে খাবার আলুর মজুদ তলানিতে এসে পৌঁছেছে। ফলে গত কয়েকদিনে আলুর বাজার বৃদ্ধি পেয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হলেও বর্তমানে কালাই উপজেলায় এখনো এর প্রভাব পড়েনি।

বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন হিমাগারে ঘুরে আলু ব্যবসায়ীদের নিকট থেকে জানা যায়, এখনো হিমাগার গুলিতে ৩২শ’ টাকা দরে ষ্টিক আলু বিক্রি হচ্ছে। এ বছর অতিবৃষ্টির কারণে আগাম জাতের আলু কৃষকরা উৎপাদন করতে পারেনি। অপরদিকে হিমাগার গুলিতেও তেমন আলু না থাকায় দাম অনেকটা বেড়েছে। দাম বাড়ার কথা শুনে কৃষকদের যতটুকু আলু হিমাগারে আছে তা আর বিক্রি করছে না। যার ফলে বাজারে দাম একটু বৃদ্ধি পেয়েছে।

কালাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কালাই উপজেলায় এবার চলতি রবি মৌসুমে ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। গত বছর ১০ হাজার ৬০০ হেক্টর জমিতে আলু আবাদ হয়। উৎপাদন হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৮৯ মেট্রিকটন আলু। উপজেলার ১১টি হিমাগারের ধারণ ক্ষমতা ১লাখ ১৩ হাজার ১০০ মেট্রিকটন। মজুদ করা হয়েছিল ১ লাখ ১২ হাজার ১১৩ মেট্রিকটন। কালাই উপজেলা হতে প্রতিমাসে ১৫ থেকে ১৬ হাজার মেট্রিকটন খাবার আলু দেশের বিভিন্ন বাজারে সরবরাহ হয়ে থাকে। কিন্তু বর্তমানে কালাই উপজেলার ১১টি হিমাগারে খাবার আলুর মজুদ রয়েছে মাত্র ৯ হাজার মেট্রিকটন অপরদিকে বীজআলু রয়েছে ১৪ হাজার মেট্রিকটন। এখন যে পরিমাণ খাবার আলু মজুদ আছে তা দিয়ে দেশের বিভিন্ন বাজারের চাহিদা মোতাবেক ১৫ থেকে ২০ দিনের চাহিদা যোগান দিতে পারবে বলে জানা গেছে। অন্যদিকে নতুন জাতের আলু বাজারে আসতে এখনো প্রায় দেড় মাসের মত সময় লাগবে।
কৃষকরা জানান, তাদের আলু তেমন হিমাগার গুলিতে নেই। আছে ব্যবসায়ীদের আলু। তারা আরো বেশি দাম পাওয়ার আশায় আলু বাজারে ছাড়ছে না। কৃষকরা আরো জানান, গতবছর এই সময়ে তাদের লাগানো আগাম জাতের আলুর বয়স হয়েছিল ১০ থেকে ১২ দিনের মত। আকাশের অবস্থা ভালো না থাকায় অতি বৃষ্টির কারণে জমির পাকা ধান ঘরে তুলতে পারছেনা। এ কারনে কৃষকরা তাদের জমিতে আগাম জাতের আলু লাগাতে না পারায় এবার নতুন আলু উৎপাদন থেকে বঞ্চিত।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বলেন, দুই থেকে আড়াই হাজার হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষের সম্ভাবনা রয়েছে। কিন্তু এবার রবি মৌসুমের শুরুতেই বৃষ্টির কারণে আগাম জাতের আলু চাষে কৃষকের সমস্যা হচ্ছে। আশা করছি কিছু দিনের মধ্যেই কৃষকরা ধান কেটে আগাম জাতের আলু চাষ করতে পারবে। সেক্ষেত্রে নতুন জাতের আলু বাজারে আসতে এখনো প্রায় দেড় মাসের মত সময় লাগবে। ফলে হিমাগারে যেসব মজুদদার ব্যবসায়ী ও কৃষক আলু রেখেছেন তারা মজুদ কম এর কারণে ধীর গতিতে বাজারে আলু ছাড়লে দাম বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন, খাবার আলুর মজুদ কম, এই সুযোগে ব্যবসায়ীরা কেউ যেন অতিরিক্ত কৃত্রিম সংকট তৈরী করে আলুর দাম বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে উপজেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে বদ্ধ পরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category