• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাণীনগরে জুয়ারীসহ ৮জন আটক নৌকা জব্দ

দিনকাল বিডি / ২৮৯ Time View
প্রকাশঃ রবিবার, ২০ নভেম্বর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫জন জুয়ারীসহ মোট ৮জনকে আটক করেছে। এসময় জুয়া খেলার কাজে ব্যবহৃত ইঞ্জি চালিত একটি নৌকা জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে পৃথক পৃথকভাবে মামলা রুজু করে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,শনিবার সন্ধায় ছোট যমুনা নদীর আতাইকুলা ঘাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীতে নৌকায় জুয়া খেলার অপরাধে কালাম প্রামানিক (৪০)নামে একজনকে আটক করা হয়। আটককালে জুযা খেলার কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। আটক কালাম উপজেলার পূর্ব বালুভরা গ্রামের ছালামত আলীর ছেলে। এছাড়া একই রাতে অভিযান চালিয়ে মারপিট মামলার আসামী কাশিমপুর গ্রামের নরেশ চন্দ্রের ছেলে সুশিল চন্দ্র (৪০) ও একই গ্রামের সুনিল চন্দ্রের ছেলে সুজন চন্দ্র (৩৬) কে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওই রাতেই আদালতের পরোয়ানায় হরিপুর গ্রামের গোবিন্দের ছেলে লোকনাথ চন্দ্রকে গ্রেপ্তার করা হয়।
অপর দিকে রোববার ভোর রাতে উপজেলার গুয়াতা মৃধাপাড়া এলাকায় একটি গভীর নলকূপে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে করজগ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাকিম (৪৫),মালশন গ্রামের রইচ আলীর ছেলে শামিম ওরফে শুকুর (৪০) এবং গুয়াতা গ্রামের সিরাজুল ইসলাম (৫৮) ও তোজাম্মেল হক লিটনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category