• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

রাণীনগর-আত্রাইয়ে ৯জন গ্রেফতার ১৫০পিস এ্যাম্পুল উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ
পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় মোট ৯জনকে গ্রেফতার করেছে।
এসময় দুই মাদক ব্যবসায়ীর নিকট থেকে ১৫০পিস এ্যাম্পুল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানাপুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায়
অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামী উপজেলার
বেতগাড়ী গ্রামের নাসিম উদ্দীনের ছেলে মামুনুর রশিদ ও তারিকুল ইসলামকে
গ্রেফতার করা হয়। এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী উপজেলার ত্রিমোহনী
বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে বাবুকে গ্রেফতার করা হয়েছে।
অপর দিকে আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম জানান,বৃহস্পতিবার
উপজেলার নওদুলী বাজার এলাকার জনসাধারণ একই উপজেলার ভর-তেতুঁলিয়া
গ্রামের কুশাই আলীর ছেলে জিয়া এবং একই গ্রামের বাহার আলীর ছেলে
জুয়েল হোসেনকে ১৫০পিস এ্যাম্পুলসহ আটক করে পুলিশে খবর দেয়।
এঘটনায় রাতেই আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা
হয়েছে। এছাড়া বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান
চালিয়ে আদালতের পরোয়ানা অনুযায়ী সুদর্শণ গ্রামের সুলতান আলীর ছেলে
ফেরদৌস হাসান,ঘোষপাড়া গ্রামের আরমান আলীর ছেলে আব্দুল
হামিদ,জয়সারা গ্রামের আমিন সরদারের স্ত্রী শিরিন আক্তার এবং বড়দাপাড়া
গ্রামের খলিলুর রহমানের ছেলে মাসুদ রানা কে নিয়মিত মামলায় গ্রেফতার করা
হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন
পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category