• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড

দিনকাল বিডি / ১১৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ জুন, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ফিরোজ হোসেন (৪০) নামে এক মাদক সেবিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই সাজা প্রদান করেন। দন্ডিত ফিরোজ উপজেলার কুজাইল গ্রামের সুজন সরদারের ছেলে।

আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান জানান,মাদক সেবনের আড্ডা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার কুজাইল বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজারের পশ্চিম পার্শ্বে গাঁজা সেবনরত অবস্থায় ফিরোজকে হাতে নাতে ধরা হয়। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তিন মাসের বিানশ্রম কারাদন্ড এবং আরো একশত টাকা জরিমানা করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,দন্ডিত ফিরোজকে সাথে সাথেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category