• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আ,লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক চাঁদাবাজির মামলায় শ্রীঘরে

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও আ,লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস কে চাঁদাবাজির মামলায় জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত।রোববার বেলা ১১টায় নাচোল থানার ২০/২৪ইং মামলায় বিজ্ঞ নাচোল আমলী আদালত ২য় এর বিচারক মোসাঃ ইসিতা শবনাম আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিন চাইলে তাঁদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ৪ মে সকাল ১১টার দিকে ফতেপুর ইউপির মাড়কৈল গ্রামে কুদ্দুস এর আমবাগানে বাদীর নিকট আব্দুল কাদের চাঁদা দাবি করেন।বাদী চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করিলে আব্দুল কাদেরের হুকুমে অন্যান্য আসামিগন বাগানে অনাধিকার প্রবেশ করে এবং ইউপি সদস্য মেশবাউল এর হাতে থাকা ককটেল বিষ্ফোরন ঘটাইয়া আতংক সৃষ্টি করে।বাদী চাঁদা দিতে আবারও অপরাগতা জানালে অন্যান্য আসামিগন বাদীকে হত্যার উদ্দেশ্যে জখম করে এবং আম বাগানের ক্ষতি সাধন করে।এ ঘটনায় ২০অক্টোবর ২৪ইং রোববার নাচোলের ফতেপুর ইউপির মারকৈল গ্রামের বিএনপি নেতা এস্তাব আলী বাদী হয়ে ২৬জন আ,লীগ নেতার নাম উল্লেখ করে নাচোল থানায় এ মামলাটি দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category