• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার ১৪ আসামি গ্রেফতার

দিনকাল বিডি / ১০৪ Time View
প্রকাশঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার ১৪ আসামি গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মোঃ আল আমিন জয় (২৬), সে রাজশাহীর বাঘা থানার রুস্তমপুরের মোঃ মোস্তাক আহম্মেদের ছেলে,(বর্তমানে মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার বাসিন্দা) মোঃ আনারুল হক (৪৫), সে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত জুব্বার আলীর ছেলে, মোঃ আতিকুর রহমান (২৬) সে একই থানার মাসকাটাদিঘী গ্রামের মোঃ আকতার হোসেনের ছেলে, মোঃ মজিবর রহমান (৬০), সে বেলপুকুর থানার মাহেন্দ্রা কোনপাড়ার মৃত মোজাহার প্রামানিকের ছেলে, মোঃ রবিউল ইসলাম রবিন (২৯), সে শাহমখদুম থানার ভারালীপাড়ার মোঃ ইসমাইল হোসেনের ছেলে, মোঃ আলমগীর হোসেন (৩৫),সে পবা থানার মদনহাটি গ্রামের মোঃ আজহার আলীর ছেলে, মোঃ রাকিব হোসেন (৩০), সেসে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া পুরানপাড়ার মোঃ আঃ গফুর আলীর ছেলে, মোঃ সজিব (২২),সে বোয়ালিয়া থানার কেদুর মোড়ের এনামুলের ছেলে, মোঃ সাব্বির হোসেন আলিফ (২৩), সে একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে, মোঃ এনামুল (৩৯),কেদুর মোড় নদীর ধারের আফজালের ছেলে, মোঃ তানজিদ ইসলাম সোহান (২৩),সে তানজিদ সাহাজীপাড়ার মৃত সোহেল রানার ছেলে, মোঃ শহীদুল ইসলাম পচা (৫০),সে শাহমখদুম থানার পবা পাড়ার মৃত নসুমুদ্দিনের ছেলে, বিপুল কুমার, সে বোয়ালিয়া থানার রানীনগর হিন্দু পাড়ার মৃত বিমল কুমার সরকারের ছেলে, তাসনিমুল কর্ণহার থানার সায়েরপুকুর গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category