• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

উলিপুরে দিনমজুরের অটোরিকশা উদ্ধার করলো পুলিশ: চোর গ্রেফতার

দিনকাল বিডি / ২০৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে দিনমজুরের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কুখ্যাত চোর চক্রের সদস্য মোঃ সৌরভ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।সে উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়া পাড়া গ্রামের মৃত সরফ উদ্দিনের পুত্র।

জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম গ্রামের মোঃ রফিকুল ইসলামের অটোরিকশা গত ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় মিনাবাজার থেকে চুরি হয়ে যায়। অনেক খোঁজখবর করে অটোরিকশাটি না পেয়ে সোমবার(২১ নভেম্বর) দুপুরে উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। চোরাইকৃত অটোরিক্সা টি গুনাইগাছ মোড়স্থ ভাংরীর দোকানে বিক্রি করার সংবাদ পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হাকিম অভিযান চালিয়ে অটোরিক্সাটি উদ্ধারসহ কুখ্যাত চোর সৌরভ মিয়াকে গ্রেফতার করেন।

মঙ্গলবার(২২ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, চোরকে গ্রেফতার করে অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তদন্ত করা হচ্ছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুখ্যাত চোর চক্রের মূল হোতাদের খুঁজে বের করা হচ্ছে। এ ঘটনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category