• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গলাচিপায় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় চিকনিকান্দি ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শক্রবার বিকাল ৩টায় চিকনিকান্দি ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. মনিরুল ইসলাম (মনির) এর আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চিকনিকান্দি একাদশকে ২-১ গোলে পরাজিত করে মাঝগ্রাম একাদশ চ্যাম্পিয়ন হয়। টুর্ণামেন্টে মোট ৭টি দল অংশ নেয়।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. হাফিজুর রহমান জোমাদ্দার ও মো. আফজাল বিশ^াস, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সিজার, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা. লাভলী আক্তার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাইদুর রহমান তিতু, পটুয়াখালী জজ কোর্টের এপিপি এডভোকেট আরিফুর রহমান দিপু, উপজেলা ছাত্রদলের আহŸায়ক এম দুর্জয় রুবেল, চিকনিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন গাজী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category