• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আদমদীঘিতে ভাংড়ি দোকানে অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার কুসুম্বী বাজার এলাকায় এক ভাংড়ি দোকানে ভয়াবহ অগ্সিকান্ডে ৪টি ব্যাটারি চালিত অটোচার্জার ভ্যান, প্রায় ৬ টন পুরাতন বই খাতা, পুরাতন টিন, ভাংড়ি প্লাস্টিক, অটোভ্যানের ব্যাটারী ইলেকট্রিক সামগ্রীসহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল পুগে ছাই হয়েছে।গত রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনের। ক্ষতিগ্রস্ত ভাংড়ি দোকান মালিক সাদ্দাম হোসেন উপজেলার কুসুম্বী গ্রামের বাসিন্দা। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
ভাংড়ি ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানান, দীর্ঘ প্রায় ছয় বছর আগে থেকে আদমদীঘি-আবাদপুকুর সড়কের পাশে কুসুম্বী পশ্চিম বাজার এলাকার একটি টিন সেড ঘর ভাড়া নিয়ে ভাংড়ি সামগ্রি ব্যবসা করে আসছেন। প্রতিদিনের ন্যায় গত রোববার রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। এরপর রাত দেড়টার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে প্রতিষ্ঠানে এসে দেখেন ঘরের ভিতর দাউদাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষনে দোকান ঘরে রাখা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন আফাজ উদ্দীন মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, কুসুম্বী বাজারে যে ভাংড়ি দোকানটা পুড়ে গেছে তাদের প্রাথমিক তদন্তে ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category