• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পরিবেশ রক্ষায় জনসচেতনতা মূলক বাইসাইকেল র‌্যালি।।

দিনকাল বিডি / ১১৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধিঃ
সারা দেশে ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ পরিবেশ রক্ষায় ও জনসচেতনতা মূলক বাইসাইকেল র‌্যালি শুরু করেন। তারা গত ১৫ নভেম্বর ২০২৪ইং তারিখে থেকে আমাদের ৬ সদস্যের একটি টিম নিয়ে এ যাত্রা শুরু করেন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ পঞ্চগড় থেকে বাইসাইকেল যোগে তাদের যাত্রা শুরু করে ফুলবাড়ীতে এসে কিছুক্ষন অপেক্ষা করেন। ২০১৬ইং সালে ২৬শে অগষ্ট কয়লাখনি বিরোধী আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় শহীদ মিনারে গিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ এডমিন শামীম মাশুক আলম। তিনি বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষায় আমরা এই কার্যক্রম শুরু করেছি। সাধারণ জনগনকে সচেতন হতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে, সেখানে সেখানে পলিথিন ফেলে রাখা যাবে না এবং পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আমরা বাইসাকেল র‌্যালির মাধ্যমে ৬৪ জেলা প্রদক্ষিণ শুরু করছি।
এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রকাশক এসএম নুরুজ্জামান আব্দুল্ল্যাহ, ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশ এর বোরহান উদ্দীন, অর্নব কুমার রায়, মং মিউনাই। এছাড়া উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু,ফুলবাড়ী থানা প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আশরাফুল আলম, মেহেদী হাসান সৌরভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category