এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম : আত্মগোপনে থাকা চট্টগ্রাম যহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দেবাশীষ পাল দেবু চট্টগ্রামের বন্দর এলাকার বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের পুত্র এবং সুচিন্তা বাংলাদেশ ফাউন্ডেশনের বিভাগীয় সদস্য।
সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন দেবাশীষ পাল দেবু। তার বিরুদ্ধে একাধিক মামলা ও রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে ও জানান দেন ওসি।