• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

রাজশাহীতে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মিথিলা-সহ গ্রেফতার ২৭

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গত ৫ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক লাকি আক্তার মিথিলা-সহ ২৭ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন: মোসাঃ লাকি আক্তার মিথিলা(২২), তিনি মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার ওয়াদুদের মেয়ে এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তিনি, মোঃ হাবিবুর রহমান সুজন (৩৭), তিনি মহানগরীর কর্ণহার থানার দমদমা এলাকায় কাজিম উদ্দিনের ছেলে এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি, আওয়ামীলীগ কর্মী শুভ (২১), তিনি মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকায় মানিকের ছেলে, মোঃ রাশেদুল ইসলাম মিলন ওরফে কানা মিলন (৪৪), তিনি মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মৃত হাফিজ উদ্দীন হাগনার ছেলে ও মোঃ মনিরুজ্জামান (৩২), তিনি মহানগরীর কর্ণহার থানার তালুক ধর্মপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে ৫জন, মাদক মামলায় ৪জন, অন্যান্য অপরাধে ১৪জন এবং ওয়ারেন্টভ‚ক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category