• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৯৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যশাই মোড় খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ৮টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সৈয়দপুর কোচিং সেন্টার বনাম শেরপুর ফুটবল একাডেমি বগুড়া অংশগ্রহণ করে। খেলাটিতে ১-০ গোলে সৈয়দপুর কোচিং সেন্টারকে পরাজিত করে শেরপুর ফুটবল একাডেমি বগুড়া জয়ী হয়। সোমবার (১৩ জানুয়ারি ) বিকালে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই মোড়ে খেলাটি অনুষ্ঠিত হয়।

সমাজ সেবক আজহার আলীর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার সরদার হামিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের মানিক মুকুল প্রমুখ। খেলায় ধারাভাষ্য প্রদান করেন পার্বতীপুরের কৃতি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান। খেলায় প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন সাবেদুল ইসলাম। সহকারী ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তা ও মতিউর রহমান মতি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category