এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা, সদর পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে মীরসরাইতে আওয়ামী দোসরদের সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ এবং দখলদারিত্ব সহ নানাবিধ: আওয়ামী অপতৎপরতার প্রতিবাদে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মীরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মীরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজের সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য তারিকুল ইসলাম ও তরিকুর রহমান বাবু’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, মীরসরাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, আজিজুর রহমান চৌধুরী, মীরসরাই বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন কমিশনার, মাঈন উদ্দিন লিটন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আলম কমান্ডার, নুরুন নবী, উপজেলা মহিলা দলের দলের সভাপতি জোবায়দা শিরিন ও সহ সভাপতি ফওজিয়া আক্তার।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদল ও বর্তমান বিএনপি নেতা মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া কনক, মোঃ মহি উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন ফ্যাসিবাদ যাতে আর কোনো দিন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেই ব্যবস্থা করতে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজি দখলবাজী ও সন্ত্রাস এবং নৈরাজ্য সহ সকল ধরনের অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিএনপি’র প্রতিটি নেতা-কর্মী প্রস্তুত রয়েছে। তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের ব্যবসা বাণিজ্য যারা নিয়ন্ত্রণ করছে তারা স্বৈরাচারের দোসর। এরা নানা অপকর্ম করে বেড়াচ্ছ। এদের প্রতিহত করতে হবে।
পরে বিশাল এক বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহা সড়ক প্রদক্ষিণ করে মীরসরাই পাইলট স্কুল মার্কেটের সামনে এসে শেষ হয়!