• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী মহানগরীতে পৌর ছাত্রলীগের সাবেক সাভাপতি মেহেদী হাসান-সহ গ্রেফতার-৪

মাসুদ রানা রব্বানী / ৯৪ Time View
প্রকাশঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের শিবগঞ্জ থানার পৌরসভার সাবেক সাভাপতি মোঃ আব্দুল্লাহ আল মেহেদী হাসান (৩৪), সহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ ঘন্টায় তাদের মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার মোঃ আব্দুল্লাহ আল মেহেদী হাসান, তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শিবগঞ্জ পৌরসভার সাবেক সাভাপতি। 

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় তাদের মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করেছে থানা ও ডিবি পুলিশ। এর মধ্যে গত ৫ আগষ্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রলীগ সভাপতি ১জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category