• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

এম এ আলম বাবলু / ১১৮ Time View
প্রকাশঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যশাই মোড় খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ৮ টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলায় নাইজেরিয়া বনাম প্রতিকী বাংলাদেশ অংশ গ্রহণ করে। খেলাটিতে ৩-২ গোলে নাইজেরিয়াকে পরাজিত করে বাংলাদেশ
জয়ী হয়। শনিবার ( ১ফেব্রুয়ারি ) বিকেলে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই মোড়ে খেলাটি অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক ও পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান সিয়াম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোমিনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়ার সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা,সমাজসেবক আজাহার আলী,হুদা মোটরস এর স্বত্বাধিকারী নাজমুল হুদা প্রমুখ।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন পার্বতীপুরের কৃতি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান। খেলা শেষে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নজরুল ইসলাম সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category