• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

ফেনীতে আগামী ১২ ফেব্রুয়ারি বুধবার বিএনপি’র বিশাল সমাবেশ: সফল ও সার্থক করতে নুরুল আমিন ভূঁইয়া বাদশাহর আহবান

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি ‘দিনকাল বিডি’ :: ফেনী জেলা বিএনপি’র উদ্যোগে আগামী ১২ ফেব্রুয়ারি ফেনীতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ্ উদ্দিন আহমেদ।
উক্ত সমাবেশে দলে দলে যোগদান করে সমাবেশ কে সফল ও সার্থক করে তোলার জন্য দলের সকল পর্যায়ের নেতা-কর্মী সহ ‘ধানের শীষ’ পাগল সকল শ্রেণী ও পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন- ফেনী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির
সদস্য, ফেনী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাগলনাইয়া উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ নং গোপাল ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ঢাকাস্থ ফেনী জাতীয়তাবাদী পরিষদের সভাপতি মোঃ নুরুল আমিন ভূঁইয়া বাদশাহ্।
দলের নিবেদিত প্রাণ মোঃ নুরুল আমিন ভূঁইয়া বাদশাহ্ বলেন, বর্তমান সময়তে দেশের প্রেক্ষাপট ও পারিপার্শ্বিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বিবিধ: বিষয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ ক্রমে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশে আগামী ১২ ফেব্রুয়ারি ফেনীতে অনুষ্ঠিতব্য সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর তাই এখন থেকে স্ব স্ব এলাকায় গিয়ে সর্বস্তরের জনসাধারণকে উদ্বুদ্ধ করে সমাবেশে যোগদান করার ব্যাপারে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের কাজ করে যেতে হবে। যাতে করে ১২ ফেব্রুয়ারির সমাবেশ জনসমুদ্রে পরিনত হয়ে অতিতের সকল রেকর্ড যেনো ভঙ্গ করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category