• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

শেরপুরে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৬৯ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুর প্রতিনিধি :
“সমবায় অর্থায়নে একবিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কেন্দ্রীয় স্টেডিয়াম মাঠে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অত্র সমিতির চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. জয়নাল আবেদিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

বিশেষ অতিথি ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা সাহাদত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, আদর্শ
কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদ, জেলা সমবায় পরিদর্শক আলিমুল আজিম প্রমূখ।

উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আয়-ব্যায় রিপোর্ট পেশ এবং ২০২৫-২০২৬ আর্থিক বছরের সম্ভাব্য আয়-ব্যয় বাজেট পেশ ও অনুমোদন করা হয়।

উক্ত বার্ষিক সাধারণ সভায় বোর্ডের সকল কর্মকর্তা,কর্মচারি, সমিতির সকল সদস্য সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যেদের মাঝে লটারির মাধ্যমে ১০১জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category