কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি রাজেস প্রসাদ (২৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার(১৫ ফেব্রুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি রাজেস প্রসাদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজেস ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের নন কিশোর প্রসাদের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আল হেলাল মাহমুদ জানান, আসামীকে রোববার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।