এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পার্বতীপুরের ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান সাবেক পৌর প্যানেল মেয়র ও রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আজিজ পলাশ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ জেড এম মেনহাজুল হক ও বিশিষ্ট জ্বালানী ব্যবসায়ী রজব আলী সরকার।
এই শপথ গ্রহণের মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে তাঁদের দায়িত্ব গ্রহণ করলেন। শ্রমিকদের কল্যাণ ও সংগঠনের উন্নয়নে তাঁরা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।