• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

রাজশাহীতে ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, স্বস্তিতে আমচাষি

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: লঘুচাপের প্রভাবে সারাদেশের বিভিন্ন স্থানের মত রাজশাহীতেও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকেই শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। এতে স্বস্তি প্রকাশ করেছেন এ অঞ্চলের আমচাষিরা।
শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ থাকায় সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় অর্ধেকে নেমে আসায় শীতল পরিবেশ বিরাজ করছে। পড়েছে হালকা শীতের আমেজ। তীব্র গরমের পর স্বস্তি মিলেছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। সারাদিনই আকাশে মেঘ ছিল। দিনের বিভিন্ন সময় থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে। আগামীকাল শনিবারও আবহাওয়া অপরিবর্তিত থাকবে। বৃষ্টি শেষ হলেই তাপমাত্রা বাড়তে শুরু করবে।
এদিকে রাজশাহী অঞ্চলের আমগাছে মুকুলের পর দেখা দিয়েছে আমের গুটি। এ সময় বৃষ্টিপাতকে আশীর্বাদ হিসেবে দেখছেন চাষিরা। তারা বলছেন, এতে খরার কবল থেকে আমের গুটি রক্ষা পেল। আম ঝরা কমবে। ফলন ভালো হবে। সেচের খরচ থেকেও চাষিরা রক্ষা পেল। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category