• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

আবারও আগুনে জ্বলছে সুন্দরবন।

দিনকাল বিডি / ৮২ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি। ।

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বার বার। গত ২ দিনে চাঁদপাই রেঞ্জের দুটি পয়েন্টে লেগেছে আগুন। একটি আগুন নিভলেও আর একটি আগুন নেভাতে সক্ষম হয়নি বন বিভাগ ও ফায়ার সার্ভিস। আগুনের কারন উদঘাটনে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আবারো পুড়ছে আগুনে। দুপুরে একটি পয়েন্টের আগুন নেভাতে না নেভাতে সামনে আসে আর একটি আগুনের ঘটনা। জ্বলছে বিস্তীর্ণ বনভূমির গাছপালাসহ বিভিন্ন লতা পাতা।

শনিবার সকালে বাগেরহাটের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজী এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সেদিন বিকেল থেকে রবিবার বেলা ১২ টা পর্যন্ত বন বিভাগ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারনে আগুনের সূত্রপাত তার জন্য করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি।

এদিকে কলমতেজী এলাকার আগুন নিস্তেজ হয়ে যাওয়ার সাথে সাথে আগুন ধরে সুন্দরবনের ধানসাগর পয়েন্টে। এ পয়েন্ট বেশ দুর্গম হওয়ায় সন্ধ্যা পর্যন্ত পৌছাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ফায়ার লাইন তৈরি করে আগুনের বিস্তৃতি রক্ষার জন্য কাজ দিন রাত কাজ করছে বনবিভাগ। স্থানীয়দের মতে বেলা সকালে ১০ টার দিকে আগুন লাগে এই ধানসাগর পয়েন্টে।

ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ বলেন, প্রায় ৩ কিলোমিটার ভিতরে আগুন লাগার কারনে আমাদের পানির জন্য বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিস ভাটার কারনে আসতে পারছে না আসলেই আগুন বেভানোর কাজ শুরু করা হবে। এছারা গতকালের আগুন এর থেকে আজকের আগুনের তেজ বেশী রয়েছে। আমরা ফায়ার লাইন কেটে রেখেছি যাতে করে আগুন চারিদিকে না ছড়াতে পারে।
গতকাল কলমতেজী বনে প্রায় ৫ একর বন পুড়ে যায় আজও প্রায় ৪ থেকে ৫ একর বনে আগুন জ্বলছে।

বিভাগীয় বন কর্মকর্তা, পূর্ব বন বিভাগ কাজী মো: নুরুল করিম জানান, এদিকে জলবায়ু পরিবর্তন জনিত কারণ কে বিস্তৃতি এবং মূল কারণ হিসেবে দায়ী করছেন বিভাগীয় বন কর্মকর্তা। এছাড়াও সুন্দরবনের জেলে মওয়ালীদের কারনেও আগুন লাগার ঘটনা ঘটে বলে জানান তিনি।

গত দুই যুগে অন্তত ২৬ বার আগুন লেগেছে সুন্দরবনে। আগুন লাগার পর কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়। তবে সেসব তদন্ত প্রতিবেদন ও দুর্ঘটনা এড়াতে করা সুপারিশগুলো আলোর মুখ দেখেনি। ফলে থামছে না সুন্দরবনে অগ্নিকাণ্ড। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category