এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে
এক আলোচনা সভা ও ইফতার মাহফিল বিএনপি নেতা জসিম উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় ঠাকুর দীঘি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ২৪ মার্চ (২৩ রমজান রবিবার)।
বিএনপি নেতা রুহুল আমিন মাষ্টার, নুরুল আবছার, নাজিম উদ্দিন, এস এম এস নিজামী, মনিরুল ইসলাম ঈসা, সাইদুর রহমান চৌধুরী নসু ও হেলাল উদ্দিন সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন