• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

পার্বতীপুরে পূবালী ব্যাংকের সামনে থেকে টাকা ছিনতাই

দিনকাল বিডি / ১০২ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর শহরের পূবালী ব্যাংকের সামনে থেকে লক্ষাধীক টাকা ছিনতাই হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে,পার্বতীপুর শহরের শহীদ মিনারের সামনের পূবালী ব্যাংক থেকে শহরের বিশিষ্ট মোটর সাইকেল ব্যবসা প্রতিষ্ঠান ” হুদা মটরস” এর ম্যানেজার জয়নাল আবেদীন টাকা উত্তোলন করে নিয়ে যাবার সময় ব্যাংকের সামনে তাঁর মটর সাইকেলে ঝুলানো ব্যাগে থাকা টাকার মধ্যে থেকে ব্যাগ কেটে ছিনতাইকারীরা ১ লাখ ২ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

পার্বতীপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ” হুদা মটরস ” এর সত্বাধিকারী নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,টাকা ছিনতাইয়ের ব্যাপারে থানা পুলিশ কে অবহিত করা হয়েছে। এ ছাড়াও ঘটনাটি তিনি তাঁর ফেইসবুক আইডিতেও ভিডিও ফুটেজ সহ পোস্ট করেছেন।
যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার সাব ইন্সপেক্টর নিপেন্দ্র নাথ বর্মন বলেন,ঘটনাটি জেনেছি। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category