নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুববিভাগ ৫নং গনেশপুর ইউনিয়ন শাখার আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুববিভাগ ৫নং গনেশপুর ইউনিয়ন শাখার সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর খন্দকার মুহাঃ আব্দুর রাকিব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর ডা. আমিনুল হক,সহ-সেক্রেটারী রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুববিভাগ মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং গনেশপুর ইউনিয়ন শাখার সভাপতি দেলোয়ার হোসেন প্রমূখ।
খেলায় ৮ নং ওয়ার্ড (কাঞ্চন ফুটবল একাদশ) ২-১ গোলে ২ নং ওয়ার্ড (শ্রীরামপুর ফুটবল একাদশ) কে পরাজিত করে। শেষে বিজয়ী এবং পরাজিত দলের খেলোয়ারদের মাঝে ক্রেস্ট,মেডেল, ধর্মীয় লেখা সংবলিত বই এবং কলম প্রদান করা হয়।