• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনকাল বিডি / ১৮৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে শাওন (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা উত্তরপাড়া গ্রামের স্বাধীন মিয়ার পুত্র।

জানা গেছে, মঙ্গলবার সকালে দাঁতভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী হরিণধরা উত্তরপাড়া গ্রামে সকলের অজান্তে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশু শাওন। অনেক খোঁজাখুজির পর ভাসমান অবস্থায় শাওনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category