• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

নওগাঁয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সাততলা থেকে পরে এক যুবকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ রবিবার, ৪ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সাততলা ভবনে চুরি করতে গিয়ে সেখান থেকে পড়ে দোলোয়ার হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৪ মে রোববার দুপুর আড়াই টার দিকে এ ঘটনাটি ঘটে। মৃত দেলোয়ার হোসেন নওগাঁ শহরের চকদেবপাড়া মহল্লার মৃত মছির উদ্দিনের পুত্র বলে স্থানীয়রা জানান।নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ধারণা করা হচ্ছে, ওই যুবক লিফটের তার ও রেলিংয়ের ধাতব পদার্থ চুরি করার জন্য ওই ভবনের সাত তলায় উঠে ছিলো।চুরি করার সময় অসতর্কতাবশত তিনি সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন এক ব্যবসায়ী জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তেজিত জনতা জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর ও লুটপাটসহ অগ্নিসংযোগ করে। ওইদিনের পর থেকেই আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের ওই সাততলা ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।এদিন দুপুর আড়াই টার দিকে হটাৎ এক ধরনের শব্দ পেয়ে স্থানীয় লোকজন ভবনের নিচতলায় ছুটে যায়।সেখানে লিফটের ফাঁকা স্থানে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন। এখবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেখান থেকে ওই যুবককে উদ্ধার করে,নওগাঁ জেনারেল হাসপাতালে নেয়া হলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু জার গাফফার তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category