• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

নিয়ামতপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে নির্বাচিত জয়িতাদেরকে সংবর্ধনা

দিনকাল বিডি / ২০৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। আলোচনা সভা এবং নির্বাচিত জয়িতাদেরকে সংবর্ধনার মধ্যদিয়ে শেষ হয় কর্মসূচি।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন নিয়ামতপুর শাখার সভাপতি প্রকৌশলী বজলুর রশিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি লিজা আক্তার বিথি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, নাদিরা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল ব্যখ্যা দেন মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন। আরও উপস্থিত দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিমল চন্দ্র প্রামানিক, সাধারন সম্পাদক মমতাজ উদ্দীন মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য আবেদ হোসেন মিলন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শাহজাহান শাজু, সহকারী মহিলা বিষয়ক অফিসার আল মাসমুনসহ সুুশিল সমাজ, স্থানীয় নেত্রীবৃন্দ প্রমূখ ছিলেন। পরে নির্বাচিত পাঁচ জয়িতার হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার সামগ্রী তুলেদেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category