এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন পরিষদের বিনা ভোটের চেয়ারম্যান ও এক-ই ২ পৌরসভার বিনা ভোটের মেয়র সাহেবরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে আরাম-আয়েসী জীবন-যাপন করে যাচ্ছেন শহর কেন্দ্রীক হয়ে!
বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনামলে ওই সব চেয়ারম্যান ও মেয়র নামক দন্ডমুন্ডের কর্তারা হেনো কর্ম ছিলো না যে মীরসরাই উপজেলার এ প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত করেনি।
অথচ, গত আগস্ট তাদের নেত্রী ও অনুরূপ ভাবে নির্বাচনের তামাশার ভোট করে ভোটারদের ভোট দেয়ার সুযোগ না দিয়ে বিনা ভোটে এমপি হয়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনার পলায়নের পর এবং আওয়ামী সরকারের পতন হওয়ার মুহুর্ত্বের মধ্যে একযোগে পালিয়ে যায় ১৬ ইউনিয়নের ১৬ জন চেয়ারম্যান এবং ২ পৌরসভার ২ মেয়র!
সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ১৬ ইউনিয়নের মধ্যে ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। পরে গত উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র দখল করে ভোটের বাক্স ভর্তি করে উপজেলা চেয়ারম্যান হয়ে কয়েক মাস দায়িত্ব পালন করেন।
অন্যদিকে ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এবং ৪ নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আলম ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এর বাইরে ২ নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া ছিলেন তার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার রেজাউল করিম ও এক-ই দায়িত্ব রত:, ৫ নং ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক, ৬ নং ইছাখালীর চেয়ারম্যান নুরুল মোস্তফা, ৭ নং কাটাছরার চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, ৮ নং দুর্গাপুরের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ৯ নং মীরসরাই সদর ইউনিয়নের শামসুল আলম দিদার, ১০ নং মিঠানালার আবুল কাশেম, ১১ মঘাদিয়ার জাহাঙ্গীর হোসাইন মাস্টার, ১২ নং খইয়াছরার মাহবুবুল হক জুনু, ১৩ নং মায়ানীর মাস্টার কাইউম নিজামী, ১৫ নং ওয়াহেদপুরের ফজলুল কবির ফিরোজ এবং ১৬ নং সাহেরখালী ইউনিয় পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।
আর ২ পৌরসভার মধ্যে মীরসরাই সদর পৌরসভার মেয়র ও মীরসরাই পৌরসভা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন এবং বারইয়ারহাট পৌরসভার মেয়র ও বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন। সবাই একযোগে কি ভাবে যে এলাকা থেকে পালিয়ে যেতে পেরেছে তা মীরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভা এলাকার বিএনপি’র হাজারো নেতা-কর্মী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মী সহ বিগত আওয়ামী জামানায় বিভিন্ন ভাবে অত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলায় পুলিশি গ্রেপ্তার-হয়রানীর শিকার অসংখ্য সাধারণ মানুষের প্রশ্ন।
সূত্র জানায়, ওই আওয়ামী দন্ডমুন্ডের কর্তারা স্ব স্ব ব্যবসায়ী সহ সাধারণ মানুষের আরামের ঘুম হারাম করে দু’হাতে টাকা কামিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গিয়েছিলো। আর এখন সেই টাকা দিয়ে আরাম আয়েসে শহর কেন্দ্রীক হয়ে দিন- রজনী কাটিয়ে যাচ্ছে। সূত্র আরো জানায়, বিগত সময়ে নির্ধারিত মেয়াদ শেষে বিএনপি ক্ষমতা হস্তান্তর করার পর তত্বাবধায়ক সরকারের নামে আওয়ামী লীগ কে ক্ষমতার মসনদে বসানোর নীলনকশা কারী প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন ও সেনাবাহিনীর প্রধান মঈন উ আহমেদ সার্বিক সহযোগিতায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপি’র নেতা-কর্মীদের ওপর খুন, গুম, অত্যাচার-নির্যাতন, হামলা-মামলা সহ নানাবিধ: ভাবে যে হারে নিপিড়ন চালিয়েছিলো। এবং বিএনপি’র পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতা-কর্মী সহ আরো কিছু রাজনৈতিক দলীয় নেতা-কর্মীদের ওপর ‘খড়গ’ চালিয়েছিলো তার কিঞ্চিৎ পরিমাণ ও শেখ হাসিনা পালানোর পর এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত গত ১০ মাসে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীদের ওপর চালানো হয়নি।
শুধু মাত্র নিজেদের দোষে দোষী বলে ভীত হয়ে ওই সব নেতা-কর্মীরা এবং আওয়ামী দলীয় চেয়ারম্যান, মেম্বার ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলররা পালিয়ে গেছে।
এমন কি- যে বা যারা এলাকায় রয়েছে তারা সুন্দর ভাবে নিজ বাড়ি-ঘর এবং বাসায় থেকে যার যার ব্যবসা সহ নিজ নিজ কর্ম পরিচালনা করে যাচ্ছে।
যদি কি না ওই রকম ভাবে বিগত ১৭ বছর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই রকম ভাবে করে যেতো তাহলে তাদের নেত্রী কে পালাতে হতো না এবং সরকারের ও পতন হতো না। এমন কি মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় কোনো দলীয় নেতা-কর্মীদের সুযোগ না দিয়ে একচ্ছত্র ভাবে সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলর হয়ে গিয়ে অঘটন ঘটানোর নায়ক হিসেবে নিজেদের এলাকা ছেড়ে পালিয়ে যেতে হতো না।
উপরোক্ত আওয়ামী লীগ নেতা ও মেযর, কাউন্সিলর এবং চেয়ারম্যান ও মেম্বারদের মতো মীরসরাই উপজেলায় আওয়ামী দলীয় নেতা-কর্মীর মতো ভুমিকা পালন কারী বিভিন্ন পত্রিকার দায়িত্ব রত: ক’জন সাংবাদিক ও মীরসরাই ছেড়ে পালিয়ে গেছে! আর এতে করে সাংবাদিকতা পেশার ওপর ও কালিমা লেপন করে ছাড়লো কতিপয় সাংবাদিক নামধারী রাজনৈতিক দলীয় ক্যাডারের ন্যায় ভুমিকা পালন কারীরা। নয়তো সাধারণত: যে দলেরই সরকার ক্ষমতায় আরোহীত হোক না কেনো সাংবাদিকরা কেনো পালিয়ে যেতে হবে?
এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত উপরোল্লিখিতরা কে, কোথায় রয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইচ্ছে করলে তাদের হদিস সংগ্রহ করে আইনানুযায়ী ব্যবস্থা নিতে পারেন বলে একাধিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তিরা মনে করেন।