• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নিয়ামতপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত।

দিনকাল বিডি / ২০৪ Time View
প্রকাশঃ শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ৭৪ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। “সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার নিয়ামতপুর উপজেলার শাখার আয়োজনে শনিবার সকাল সাড়ে দশ ঘটিকায় র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহজাহান শাজু। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিমল কুমার প্রামানিক, যুগ্ন সম্পাদক সরকার শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উৎপল সরকার পিন্টু, অর্থ বিষয়ক সম্পাদক আবু মাহাদী প্রমূখ।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বক্তারা সকল বৈষম্য, নির্যাতন, নিপীড়নের সোচ্চার হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category