• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় মামলা

দিনকাল বিডি / ২০২ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা চলছে—এমন অভিযোগে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭–৮ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহানেওয়াজ।

থানায় দায়েরকৃত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের মৌগাতী গ্রামে ৬৪ শতক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন কুতুব আলী, হারুন অর রশিদ, মো. হৃদয় মিয়া ও মো. রাজুসহ কয়েকজন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিসি বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। বর্তমানে এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৩০ আগস্ট আসামিরা আদালত কর্তৃক জারিকৃত ১৪৫ ধারা ভঙ্গ করে পুনরায় জমি দখলের চেষ্টা চালায় এবং এ সময় মোহাম্মদ আলীকে লাঞ্ছিত করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী মোহাম্মদ আলী বলেন,
“প্রায় ৩০–৩৫ বছর আগে আমি জমিটি ক্রয় করে সাফকাউলা দলিল করি এবং তখন থেকেই ভোগদখল করছি। সম্প্রতি পাশ্ববর্তী গ্রামের কিছু ভূমিদস্যু প্রকৃতির লোকজন আমার জমি দখলের চেষ্টা চালাচ্ছে এবং আমাকে হুমকি দিচ্ছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সরকার ও প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায্য বিচারের দাবি জানাই।”

অভিযুক্ত কুতুব আলী দাবি করেন,
“এই জমি আমাদের বাবার ক্রয়কৃত সম্পত্তি এবং আমাদের নামে বিআরএস খতিয়ান রয়েছে। শুনেছি, আমার চাচা নাকি মোহাম্মদ আলীর কাছে বিক্রি করে দিয়েছে। প্রশ্ন হলো, আমার বাবার জমি আমার চাচা কিভাবে বিক্রি করে? আমরাও প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায্য বিচারের দাবি জানাই।”

অভিযোগের বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহানেওয়াজ বলেন,
“আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category