• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী আটক – ২

দিনকাল বিডি / ৯১ Time View
প্রকাশঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল সোয়া ৩টার দিকে চাঁন্না সাকুর মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ লাল্টু (৪৮) সে কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া (পূর্ব) এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেন পল্টুর ছেলে ও মোঃ শাকিবুল ইসলাম (২১), সে কাঁঠালবাড়িয়া এলাকার মোঃ আসলাম আলীর ছেলে। বর্তমানে দুর্গাপুর থানার নান্দীগ্রামে এলাকায় বসবাস করেন।
বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁন্না সাকুর মোড়ে ২কেজি গাঁজা-সহ লাল্টু ও শাকিবুলকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারীরা স্বীকার করে বলে জব্দকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রেখেছিল। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছিল বলেও জানায় তারা।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category