• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাজশাহীতে প্যান্টের চেইন খোলা দেখে দুই ছাত্রী প্রকাশ্যে পিটিয়েছে যুবককে

দিনকাল বিডি / ২৪৮ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক রাজশাহী: রাজশাহী মহানগরীতে দুই যুবতী শিক্ষার্থী প্রকাশ্যে দিবালোকে পাপ্পু (২৬) নামের এক যুবককে শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার দুপুর দেড়টায় মহানগরীর মতিহার থানার কাজলা অক্ট্্রয় মোড়ে এ ঘটনা ঘটে।
ওই ঘটনার ছবি যুবতী শিক্ষার্থীরা তাদের একটি গ্রæপ পেইজে মোঃ প্পাপ্পু হোসেনের প্যান্টের চেইনের সামান্য খোলা অংশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দিয়েছেন।
বুধবার সকালে বিষয়টি ভুক্তভোগী যুবকের দৃষ্টিগোচর হলে, তিনি সামাজিক ভাবে হেয় পতিপন্ন হন এবং মানুষিক ভাবে ভেঙ্গে পড়েন।
এরপর তার স্ত্রী-সন্তান ও মাকে নিয়ে স্থানীয় একটি পত্রিকা অফিসে গিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে মোঃ প্পাপ্পু হোসেন বলেন, তার একটি ফুট কোম্পানীর ডিলার শিপ আছে। মঙ্গলবার সকালে বিভিন্ন দোকান থেকে কোম্পানীর টাকা উত্তোলন করছিলেন। এদিন দুপুরে দেড়টার দিকে বিনোদপুর বাজার থেকে টাকা উত্তোলন শেষে হাদির মোড় তার নিজ বাড়ির উদ্দেশ্যে একটি অটোতে চেপে রওনা দেন। ওই অটোতে দুইজন যুবতী শিক্ষার্থী যাত্রী ছিলেন। অটোটি মহানগরীর কাজলা অক্ট্রয়মোড়ে পৌঁছা মাত্র। তার দুজনে আমাকে বলেন, তোর প্যান্টের চেইন খোলা কেন? আমি সরি বলে সাথে সাথে চেইন লাগাই এবং বলি আপা আমি খেয়াল করিনি, অনেক সময় এমনিতেই পুরুষ মানুষের প্যান্টের চেইন খুলে যায়। তাছাড়া আমার ভেতরে সর্ট প্যান্ট (জাংগিয়া) আছে। এটা তো দোষের কিছু দেখছিনা। তারপরও তারা চিৎকার চেঁচামেচি করে আমাকে অটো থেকে টেনে হেঁচড়ে নামিয়ে মারধর শুরু করেন। তারা দু’জনে নারী তাই আমি তাদের গায়ে হাত তোলা থেকে নিজেকে বিরত রাখি এবং চক্ষু লজ্জায় ঘটনাস্থল ত্যাগ করি।
বুধবার সকালে এলাকার বিভিন্ন প্রতিবেশি ও চেনা জানা লোকজনের কাছে জানতে পারি, আমার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে এবং সেখানে সম্মানহানীকর পোষ্ট দেয়া হয়েছে। সেটা দেখে আমি হতভম্ব হয়ে যায় এবং মানুষিক ভাবে ভেঙ্গে পড়ি। পোষ্ট থেকে জানা যায় তারা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি’র (রাজশাহী) আইন বিভাগের শিক্ষার্থী। পরে পরিবারের লোকজন নিয়ে প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলের সিদ্ধান্ত নেই।
সংবাদ সম্মেলন থেকে ওই ছাত্রীদের পোষ্ট ডিলিট করার আহবান জানান ভুক্তভোগী যুবক পাপ্পু। নইলে আইন, আদালদের দারস্থ হবেন বলেও জানান তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category