• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান গ্রন্থের মোড়ক উন্মোচন

দিনকাল বিডি / ১৯৪ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার(১৭ ডিসেম্বর) দুপুরে বণিক সমিতি মিলায়তনে লেখক ও ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফার ‘উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩(উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা হরি গোপাল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার সরকার ভকত, উলিপুর সুজন’র সাধারন সম্পাদক নুরে আলম, সহকারী অধ্যাপক আবুল হোসেন, রথীন্দ্র প্রসাদ পান্ডে প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালচনা করেন উদীচীর জাতীয় পরিষদ সদস্য মিনহাজ আহমেদ মুকুল।

উল্লেখ্য, লেখক ও ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফার ‘উলিপুরের ইতিহাস, উলিপুরের নদী ও জলপ্রবাহ, উলিপুরে গণহত্যা শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’ গ্রন্থ তিনটি স্থানীয় ইতিহাস চর্চায় ব্যাপক প্রশংসিত হয়েছে। সেই অনুযায়ী ৪র্থ গ্রন্থ হিসাবে ‘উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category