• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাণীনগরে চরমপন্থীদের কোটি টাকার প্রকল্প এখন ভূতের বাড়ি

দিনকাল বিডি ২৪ / ২৯১ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

রাণীনগর (নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে চরমপন্থীদের পূর্নবাসনের লক্ষ্যে ১ কোটি ৭৫লাখ টাকার দুটি প্রকল্প বর্তমানে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। গত ২০২৪ সালের আন্দোলনের পর উধাও হয়ে গেছে দুটি প্রকল্পের শতাধিক গরুসহ কোটি টাকার সম্পদ। বর্তমানে অবকাঠামোগত বলতে ভবন ছাড়া আর কিছুই নেই। সন্ধ্যার পর এই প্রকল্পের ভবনে বসে মাদকের আসর। দুষ্কৃতিকারীরা এই আস্তানা থেকেই অত্র অঞ্চলে নানা অপকর্ম করে আসছে। দ্রুত এই সরকারি সম্পত্তিকে নিজেদের দখলে নিয়ে সঠিক ব্যবহার নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।উপজেলা প্রশাসন সূত্রে জানা, উপজেলার চরমপন্থীদের (সর্বহারা) পূর্নবাসনের লক্ষ্যে বিগত নিষিদ্ধ আ’লীগ সরকার উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রাম সংলগ্ন খানপুকুর-রাতোয়াল রাস্তার পাশে বড়ইতলা নামক স্থানের খাস জমিতে স্বপ্ন চাষ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি: এর নামে ৭৫লাখ টাকা ও আশার আলো কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি: এর নামে ১ কোটি টাকা বরাদ্দ দিয়ে ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসন এই দুটি ডেইরি খামার প্রকল্প বাস্তবায়ন করে। উপজেলার চিহ্নিত সর্বহারারা এই সমিতির সদস্য ছিলেন যারা এই প্রকল্পের লভাংশের অংশীদার। প্রকল্পের কাজ শেষে গত ২০২৪ সালের শুরু দিকে খামারে শতাধিক গরু ক্রয় করার মধ্যদিয়ে চালু করা হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের পর দুটি খামার এখন শূন্য পড়ে আছে। ভেস্তে গেছে কোটি টাকা ব্যয়ের প্রকল্প। বর্তমানে সমিতির সকল সদস্য পলাতক থাকায় প্রকল্পের খামার দেখভালের দায়িত্বে কেউ নেই।স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম, জব্বার আলীসহ অনেকেই জানান খামার স্থাপনের পর ভালোই চলছিলো। ২০২৪সালের ৫ আগস্টের আন্দোলনের পর ওই সমিতির প্রভাবশালী সদস্যসহ অনেকেই রাতারাতি খামারের গরু থেকে শুরু করে সকল কিছু লুট করে নিয়ে গেছে। এরপর বর্তমানে দুটি খামারে শুধু ঘর আর কিছু অবকাঠামোগত উপকরণ ছাড়া আর কিছুই নেই। সরকারের কোটি টাকার প্রকল্প বর্তমানে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। স্থানটি নির্জন এলাকা হওয়াই সন্ধ্যার পর এখানে বসে মাদক সেবী ও কারবারীদের আসর। দুষ্কৃতিকারীরা এই পরিত্যক্ত খামার থেকেই নানা ধরণের অপকর্ম চালিয়ে আসছে। তাই দ্রুত এই প্রকল্পটি নিজেদের আয়ত্তে নিয়ে পুরো এলাকাকে সুরক্ষিত স্থানে পরিণত করতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান প্রকল্পটি সম্পর্কে জেনেছি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তি পদক্ষেপ গ্রহণ করার কথা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category