• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৭১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতি লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার খৈলকুড়া এলাকায় শামসুল হক ভবনে অবস্থিত সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা সমবায় অফিসার সাহাদত হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমবায় হচ্ছে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির একটি কার্যকর হাতিয়ার। সঠিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও নিয়মিত কার্যক্রমের মাধ্যমে সমবায়কে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। কৃষিভিত্তিক সমবায় গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সমবায়ের হিসাব-নিকাশ নিয়মতান্ত্রিকভাবে সংরক্ষণ এবং সরকারি নির্দেশনা অনুসরণ করে কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান। তিনি বলেন, অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতি অল্প সময়ের মধ্যে যে অগ্রগতি অর্জন করেছে, তা প্রশংসনীয়। সদস্যদের মধ্যে ঐক্য বজায় রেখে নিয়মিত সভা, সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করলে এই সমবায় ভবিষ্যতে একটি আদর্শ সমবায় হিসেবে গড়ে উঠবে। তিনি সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও সদস্যদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার আহ্বান জানান।

মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা সমবায় পরিদর্শক মোহাম্মদ আলিমুল আজিম, সমিতির ক্রেডিট অফিসার বেলাল মিয়া, কাঞ্চন আলম ফনিসসহ সমবায়ের সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে মো. ইসমাইল হোসেন বলেন, সমবায়ের মূল শক্তি হলো সদস্যদের আন্তরিকতা ও সততা। সবাই একসাথে কাজ করলে এই সমবায় কৃষিভিত্তিক উন্নয়নের একটি মডেল হিসেবে দাঁড়াবে।

সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন, সদস্যদের আত্মনির্ভরশীলতা এবং টেকসই সমবায় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সমবায়ের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সমবায়ের সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category