• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর সোমবার দুপুরে স্থানীয় রাজমনি হোটেল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্স্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক।
দুপুর ১২ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির। উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক লতিফুর রহমান মনার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লেবু।

সম্মেলনে অন্যান্যেদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস এম এ ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, আওয়ামীলীগ নেতা মোহসিনুল বারী রুমি।

সম্মেলনে আওয়ামীলীগ নেতা দেবাশীষ ভট্টাচার্য্য, বেলায়েত হোসেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি হায়দার আলী রেজা, নমশের আলম, আব্দুর রহমান চান, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম স্বপন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, সদর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়েশা সিদ্দিকা রুপালী, সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা হাবিবুর রহমান মন্টু, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সুবেদার তমির উদ্দিন সহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়ন উপহার দিয়েছেন। কিন্তু যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রশ্রয়দাতা বিএনপি স্বাধীনতার বিপক্ষের শক্তির মদদে আবারো দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের মানুষকে একটি উন্নত জীবনের পথে নেতৃত্ব দিতে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার কোন বিকল্প নেই। তাই আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তারা।

হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে জয়নাল আবেদীনকে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক এবং লতিফুর রহমান মনাকে যুগ্ন সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য উপজেলা কৃষক লীগের নতুন কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category